“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা কর্মসূচি মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর বুধবার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ভাতশালাস্থ যুব ভবনে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক মোঃ নুরুজ্জামন চৌধুরীর সভাপতিত্বে অন্যন্যা মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা। অনষ্ঠান সঞ্চলনা করেন সদর যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।
এ সময় দুই শতাধিক যুবক, যুবতী, জনপ্রতিনিধি ও প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যুব দিবসের কর্মসূচির মধ্যে ছিলো যুব ঋণের চেক, সনদ বিতরন, বৃক্ষরোপন কর্মসূচি, পোনমাছ অবমুক্তকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন।
জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী বাসসকে বলেন, প্রশিক্ষন প্রাপ্ত ২০ জন যুবক যুবতীদের মাঝে সনদ পত্র বিতরন ও ৭ জন যুবকে আত্ম সামাজিক উন্নয়নের লক্ষে যুব উন্নয়নের নিজস্ব তহবিল থেকে ৪৪ লক্ষ টাকা অল্প সুদে ঋণ প্রদান করা হয়।