শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত
শেরপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত

শেরপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তই ভবিষ্যত” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যপী বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর বুধবার দিনব্যাপী এ উদ্ভাবনী উৎসব উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস।
শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাজ্জাদুল করিম, পুলিশ লাইন্স ফর ক্রিয়েটিভ এডুকেশনের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন আলী প্রমূখ।
উদ্বোধনী আলোচনা সভা শেষে অতিথিরা স্কুল মাঠে শিক্ষার্থীদের অংশ গ্রহনে প্রায় ১৫ টি বিজ্ঞান বিষয়ক উদ্ভাধনী প্রজেক্ট বা স্টল পরিদর্শন করেন।
এরপর স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিষয়ক বিতর্ক, কুইজ ও উপস্থিত বক্তৃতা। এরপর বিকেলে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 4 =