শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোনালিসা বেগম
শেরপুরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোনালিসা বেগম

শেরপুরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোনালিসা বেগম

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির ২য় দিনে জেলা পুলিশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা সরজমিনে পরিদর্শন করলেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
১ নভেম্বর অবরোধের ২য় দিনে জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট, মীরগঞ্জ বাসস্ট্যান্ড, বাজিতখিলা বাজার, নকলার হল মোড় ও পাইসকা বাইপাস এলাকায় জেলা পুলিশ কর্তৃক আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা পরিকল্পনা সরজমিনে তদারকি করেন তিনি।


পরিদর্শনকালে পুলিশ সুপার মোনালিসা বেগম ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও জনসাধারণের যানবাহন চলাচলে বাধা, নাশকতা ও অগ্নি সন্ত্রাস প্রতিরোধে উপস্থিত জনসাধারণকে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।


পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল, নকলা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 13 =