মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলায় শহীদ বীর মুক্তিযুদ্ধা শেখ কামালের ৭৪ তম জনবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলতাব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ড: ইসহাক আলী, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) ইসকান্দর হাবিব, নকলা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল হক মুক্তা, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার শিহাবুল আরিফ, বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সভাপতি আম্বিয়া খাতুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী শিক্ষক/শিক্ষিকা মন্ডলী ও সুধি সমাজের লোকজন উপস্থিত ছিলেন।