সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের ৭৪-তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত শনিবার ৫ আগস্ট সকাল সাড়ে ৮টায় চকবাজারস্থ জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সরকার দলীয় হুইপ ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু বক্তব্য রাখেন। এছাড়াও সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসনের পক্ষে ডিসি আবদুল্লাহ আল খায়রুম, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম আ’লীগের পক্ষে সভাপতি আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য্য। পরে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি কলেজ, সরকারি ও বেসরকারী দপ্তর, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা শেষে জেলা প্রশাসনের কার্যালয়ের রজনীগন্ধায় স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তরফ থেকে ১৬ জন যুবক-যুবতীর মাঝে ৪০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৪০ হাজার টাকার ঋণের চেক ও গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু, শেখ কামাল ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।