শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি শেরপুরের ঝিনাইগাতীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে নদীতে মাছ মারতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে কলেজ ছাত্র অন্তর (১৮)। ৩১ আগষ্ট বুধবার দুপুর ২ ঘটিকার সময় বানিয়াপাড়া বুড়াপিরের দরগাহ খালে এ ঘটনা ঘটে। নিহত অন্তর উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আব্দুল কাশেমের ছেলে। সে শেরপুরের ডাক্তার সেকান্দর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

জানা গেছে তারা ২বোন ১ ভাই ছিল।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সে পার্শ্ববর্তী নদীতে মাছ ধরতে যায়। পার্শ্ববর্তী দরগাহ খালে মাছ ধরার সময় দুপুর ২ঘটিকার দিকে সে পা পিছলে পানিতে ডুবে যায়। আশেপাশের লোকজন ছুটে এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্তর সাঁতার জানত না বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − eight =