শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান মহব্বত
নকলায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান মহব্বত

নকলায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান মহব্বত

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সামগ্রী গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করেন বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত।

শনিবার (৩ সেপ্টম্বর) বিকেলে পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত ওইসব ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপকারভোগীরাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় গরীব ও অসহায়দের কথা ভাবেন। করোনাকালীন সময় প্রধানমন্ত্রী উপহারের খাদ্য সামগ্রী নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা যে ভাবে দেশের মানুষের পাশে দাড়িয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রধানমন্ত্রী সময় সময় ভাবেন দেশের মানুষকে কি ভাবে ভাল রাখা যায়। প্রধানমন্ত্রী ইতিমধ্যে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছেন বাংলাদেশকে। দেশের উন্নয়নে এবং মানুষের ভাগ্যের পরিবর্তনে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 12 =