শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জিএইচ হান্নান: শেরপুর জেলার সদর উপজেলার ২নং চরশেরপুর হেরুয়া তালুকপাড়া খান বাড়ী ও তাদের এক সরকারী কর্মকর্তা বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে ২৪ আগস্ট সোমবার বিকেল ৩টায় শেরপুর জেলা শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন মোঃ আব্দুর রহিম খান। এসময় তিনি বলেন, আমি দীর্ঘদিন থেকে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। বর্তমানে আমি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি। চরশেরপুর ইউনিয়নের হেরুয়া তালুকপাড়া গ্রামের প্রতিবেশী এডভোকেট এরশাদ আলী লিটন একজন উছৃঙ্খল, অস্বাভাবিক আচরণের মানুষ। সে আমাদের এলাকায় বসবাস শুরু করার পর থেকেই মুরুব্বীদের সাথে খারাপ ব্যবহার, নীরিহ মানুষের সাথে বিনা কারনে ঝগড়া, মারপিটের মত জঘন্য কাজ শুরু করেন। তার ব্যক্তিগত রোশানলে পড়ে আমার ছেলে রশিদুল খান রিটু জেলা কারাগারে বন্দি রয়েছে।

আব্দুর রহিম আরও বলেন, এডভোকেট এরশাদ আলী লিটন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মানিক সহ বিভিন্ন নেতাদের নামে মিথ্যা মামলা দায়েরসহ সাধারণ মানুষকে কথায় কথায় মামলার হুমকি দেন। এডভোকেট এরশাদ আলী লিটন আমার ভাতিজার স্ত্রীর পাওনা টাকা ৬০ হাজার না দিয়ে তার নামেও মিথ্যা মামলা দায়ের করেছেন। শুধু তাই নয় আমার ভাতিজা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হাসান খানের নামেও মানহানিকর, আপত্তিকর কথা বার্তা বলেন। অথচ সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান একজন ভদ্র, মেধাবী ও ঢাকা বিশ্ববিদালয়ে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তাই গত ২৩ আগস্ট এডভোকেট এরশাদ আলী লিটন এর আয়োজনে মিথ্যা সংবাদ সম্মেলনটি প্রত্যাখান করছি।

সংবাদ সম্মেলনে আব্দুর রহিম খানের ভাতিজা মানিক খান, মাকসুদুর রহমান খান, ভাতিজার পুত্রবধূ শিমু ও মোর্শেদা খাতুনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে ঢাকায় চিকিৎসাধীন শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলনে আসা চরশেরপুর ইউনিয়নের বাসিন্দা ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 15 =