শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি নালিতাবাড়ীর গারো পাহাড়ে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

নালিতাবাড়ীর গারো পাহাড়ে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

মোঃ মঞ্জুরুল আহসান: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা খলচান্দা পাহাড়ের একটি ঝোপ থেকে আমিনুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। ২৪ আগস্ট সোমবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ওই লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ অভয়পুর গ্রামের আমিনুল ইসলাম গত ১৬ আগস্ট বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে যাননি। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ১৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এদিকে সোমবার দুপুরে খলচান্দা গ্রামের পাহাড়ের ঢালে স্থানীয়রা গরু চড়াতে গেলে পচাঁ দূর্গন্ধ বের হয়। ফলে আশপাশের ঝোপে দূর্গন্ধের উৎস খুঁজতে গেলে অজ্ঞাত নামা বৃদ্ধের অর্ধগলিত লাশের সন্ধান মিলে। পরে স্থানীয় গ্রাম পুলিশ নালিতাবাড়ী থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে। উদ্ধার কালে লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া যায়। এক পর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ছেলে হাসানুজ্জামান রাসেল লাশের পরিচয় শনাক্ত করে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল জানান, ময়না তদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 14 =