শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে মা-বাবা-ছেলেসহ নতুন করে ১১ জন করোনায় শনাক্ত: জেলায় মোট আক্রান্ত ৩৭২ জন

শেরপুরে মা-বাবা-ছেলেসহ নতুন করে ১১ জন করোনায় শনাক্ত: জেলায় মোট আক্রান্ত ৩৭২ জন

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে নতুন করে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ৬ জন, নালিতাবাড়ীতে ৩ জন, ঝিনাইগাতীতে ১ জন ও শ্রীবরদী উপজেলায় ১ জন রয়েছেন। এ পর্যন্ত শেরপুর জেলায় মোট আক্রান্ত হলেন ৩৭২ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩০৯ জন। আর ৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে শেরপুরে এক পরিবারের বাবা-মেয়ে ও নালিতাবাড়ীর এক পরিবারের মা-বাবা-ছেলে রয়েছেন। আক্রান্ত সবাই সংশ্লিষ্ট উপজেলার স্থানীয় বাসিন্দা।

১৫ আগস্ট শনিবার সকালে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ প্রদত্ত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করেছেন। ১৪ আগস্ট শুক্রবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১৭৫, নকলায় ৬৪, নালিতাবাড়ীতে ৭১, ঝিনাইগাতীতে ৩০ ও শ্রীবরদী উপজেলায় ৩২ জন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, ঈদুল আজহার পর শেরপুরে করোনার বিস্তার বেড়ে চলেছে। বিশেষ করে শেরপুর শহর এলাকায় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 5 =