শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীবরদীতে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীবরদীতে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

তাসলিম কবির বাবু: জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। করোনার প্রাদুর্ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন ভিত্তিক ভিডিও এ্যাপ জুম-এর মাধ্যমে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

এসময় সংযুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, রোকসানা পারভিন, রাবিউল ইসলাম, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ।

জাতীয় শোক দিবস উপলক্ষে দেশাত্মকবোধক সংগীত পরিবেশন, বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে এ অনলাইন ভিত্তিক প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =