শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রস্তুতি সভা
শেরপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

শেরপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক : শেরপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে শেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আরিফ রেজার রাজনৈতিক কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সভা শুরু হয়। সভার শুরুতে প্রয়াত শ্রমিক নেতা মরহুম সেলিম রেজাসহ ৩নং ওয়ার্ডের মৃত্যু বরণকারী আওয়ামী লীগ নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা।

সভায় মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

সভায় সভাপতিত্বের বক্তব্যে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা বেসিক ট্রেড শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আরিফ রেজা বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। আসুন, আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করি। তার ত্যাগ এবং তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। জাতীয় শোক দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মানসুর স্বপন।

এসময় অন্যান্যদের মধ্যে  আরও বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম নীলা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাশেম মোল্লা, ঢাকলহাটী তরুণ সংঘের উপদেষ্টা মোঃ শফিজ উদ্দিন শহিদ, মসজিদে নূর মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তারা মন্ডল, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামছুদ্দোহা টারজান, শ্রমিক নেতা খন্দকার রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী আলম মিয়া, আনিছুর রহমান মন্ডল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ কফিল উদ্দিন, আবুল বাশার বিপুল, সোলাইমান হোসেন, জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের খোয়ারপাড় উপ-কমিটির সভাপতি মোঃ সুলতান মাহমুদ বাবু, সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিসকিন প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কার্মীরা উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনায় করেন বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুল হাসান।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 7 =