শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে বজ্রপাতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু
ঝিনাইগাতীতে বজ্রপাতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু
অনলাইন ছবি

ঝিনাইগাতীতে বজ্রপাতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে শিমু পারভীন (৯) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। ৪ আগষ্ট মঙ্গলবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী শিমু পারভীন ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামের দিনমজুর ওয়াহাব আলীর মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ীর এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় আকর্ষিক বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই শিমু পারভীন মৃত্যুবরণ করে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − five =