শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাসলিম কবির বাবু: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে পানিতে ডুবে মুসাফির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চাংপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত শিশু চাংপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।

শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশের ছোট ডোবা বৃষ্টির পানিতে ভরে গেছে। মঙ্গলবার দুপুরে খেলাধূলার একপর্যায়ে সবার অজান্তে মুসাফির ডোবার পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুজি করে পরিবারের লোকজন বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে মুসাফিরকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + eleven =