শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
শেরপুরে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেরপুরে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জিএইচ হান্নান: শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে ৪ আগস্ট মঙ্গলবার দুপুর ২ টার দিকে ওই গ্রামের একটি খালে মাছ ধরতে গিয়ে বৃষ্টির সময় হঠাৎ আকর্ষিক বজ্রপাতে আঃ মুন্নাফ (৩২) নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে। নিহত কৃষক আঃ মুন্নাফ নলবাইদ গ্রামের বাসিন্দা মৃত মোকছেদ আলীর ছেলে এবং সে দুই সন্তানের জনক ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার নলবাইদ গ্রামের বাসিন্দা কৃষক আঃ মুন্নাফ বাড়ীর পার্শ্বে একটি খালে ওই দিন দুপুরে জাল দিয়ে মাছ ধরছিল। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ আকর্ষিক এক বজ্রপাতে আঃ মুন্নাফের তাৎক্ষণিক মৃত্যু ঘটে।

পরে ঘটনাস্থল থেকে আত্মীয়-স্বজন আঃ মুন্নাফের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজাউদ্দৌলা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান।

বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + twenty =