শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল
শ্রীবরদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

শ্রীবরদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরের শ্রীবরদীতে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন ওই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ওইসময় শ্রীবরদী উপজেলা বিএনপির শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে কোরআনখানি, মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।