শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার
শেরপুরে জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

শেরপুরে জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

শেরপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুলিশ লাইন্স বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। ৩০ নভেম্বর রবিবার সকালে পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্সের অভ্যন্তরে জেলা পুলিশের অস্ত্রাগার ও পুলিশ লাইন্স মেস সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের পূর্বে তিনি পুলিশ লাইন্সে অবস্থিত বিভিন্ন দপ্তরের ইনচার্জ ও উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, মেডিকেল অফিসার . শিবলী সামিউল তুষার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম, পুলিশ লাইন্সের আরআই মো. ইসরাফিল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।