শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর সদর ইউএনও অফিস ও থানা ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক
শেরপুর সদর ইউএনও অফিস ও থানা ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শেরপুর সদর ইউএনও অফিস ও থানা ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সদর থানা ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ২ জুন সোমবার দুপুরে তিনি সদর থানার ভবন ও হাজতখানাসহ থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে তিনি পরিদর্শনকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনে যান। সেখানে ‘ব্রেস্টফিডিং কর্নার’ উদ্বোধন করেন। পরিদর্শনকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, সহকারী কমিশনার আবু আব্দুল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।