শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে কোরবানীর পশুর হাট পরিদর্শন করলেন পুলিশ সুপার
শেরপুরে কোরবানীর পশুর হাট পরিদর্শন করলেন পুলিশ সুপার

শেরপুরে কোরবানীর পশুর হাট পরিদর্শন করলেন পুলিশ সুপার

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গড়ে উঠা কোরবানীর পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পশু ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে হাট পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ২ জুন সোমবার বিকেলে সদর উপজেলার কামারেরচর এলাকায় কোরবানীর পশুর হাট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে কুরবানীর পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সাথে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। একইসাথে তিনি পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কোরবানীর পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
পরিদর্শনকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাট পরিচালনা কমিটির সদস্য এবং ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।