শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে বিএনপি’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা
শ্রীবরদীতে বিএনপি’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা

শ্রীবরদীতে বিএনপি’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা

শেরপুরের শ্রীবরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার সন্ধ্যায় পৌর শহরের শেকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের বিএনপিসহ সকল সহযোগী সংগঠন ও পৌর বিএনপি আয়োজিত ওই মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল।
ওইসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. রেজুয়ান উল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রোকুনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ লোকজন।