শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনের ইন্তেকাল
নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনের ইন্তেকাল

নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনের ইন্তেকাল

শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন মারা গেছেন। তিনি ১০ মার্চ সোমবার সকাল ১১টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, ২০২২ সালে তিনি নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।