শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized নালিতাবাড়ীতে শ্যালকের মারধরে প্রাণ গেল ভগ্নিপতির
নালিতাবাড়ীতে শ্যালকের মারধরে প্রাণ গেল ভগ্নিপতির

নালিতাবাড়ীতে শ্যালকের মারধরে প্রাণ গেল ভগ্নিপতির

শেরপুরের নালিতাবাড়ীতে শ্যালকের মারধরে ভগ্নিপতি মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্তকে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে গ্রেফতার করেছে পুলিশ। 

 নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ইউনুছকে পাশ্ববর্তী এক বাড়ি থেকে আটক করে পুলিশ

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কালিনগর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ভগ্নিপতি মজিবর রহমান ওরফে ময়েজ উদ্দিন (৬৫) একই উপজেলার আয়নাতলী গ্রামের মৃত মীরু শেখের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মীরু শেখ বিয়ের পর থেকে স্ত্রীসহ সপরিবারে শ্বশুরবাড়ি কালিনগরে বসতবাড়ি করে বসবাস করছিলেন। বৃহস্পতিবার দুপুরে শ্যালক ইউনুছ আলী দুই বাড়ির মাঝখানে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিচ্ছিলেন। ভগ্নিপতি বেড়া দিতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মাঝে বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লোহার দণ্ড (রিকশার এক্সেল) দিয়ে ভগ্নিপতি মজিবরের মাথায় আঘাত করে শ্যালক ইউনুছ। এতে মজিবর গুরুতর আহত হলে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মজিবর মারা যান। তখন পুলিশ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্যালক ইউনুছকে পাশ্ববর্তী এক বাড়ি থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে জবেদ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 10 =