শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালিত হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে শেরপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি জেলা শহর প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। এসময় হাত ধোয়া বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান।
পরে শেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসেনা আরা, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহীদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন নিয়ম মেনে হাত পরিস্কার করলে অনেক জীবাণু ধংস হয়ে যায়। এতে আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি।
আলোচনা সভায় জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =