শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

“হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি জেলা শহর প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় শেরপুরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে ও হাসান শরাফতের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, শেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসেনা আরা, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহীদুল ইসলাম, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহজাহান আহমেদ প্রমুখ।
বক্তব্য শেষে প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি (৫টি) ও ট্রাই সাইকেল (১টি) বিতরণ করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + nine =