বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে তিনি জামালপুর থেকে শেরপুর সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা তথ্য অফিস ও শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
ওইসময় প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জেলা প্রশাসনের এনডিসি সানাউল মোর্শেদ, ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল বিচারপতি মো. নিজামুল হক নাসিমকে গার্ড অব অনার প্রদান করে।