উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরের রাজবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বই উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় ওই বই উৎসব উদ্বোধন করেন রাজবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শেরপুর প্রতিদিনের সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা ।

ওইসময় রাজবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ২২০ জন শিক্ষার্থীর মাঝে বছরের প্রথম দিন নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেলে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।