শেরপুরে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ইনডোরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ওই ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার উদ্বোদন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজিব উল আহসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বলসহ প্রশাসনিক কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা খেলোয়াড় ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ছেলেদের ১৬টি জুটি ও ১৫ জন সিঙ্গেল দল, মেয়েদের ৬টি জুটি এবং ৬টি মিক্সড (একজন ছেলে একজন মেয়ে) দল নক আউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।