শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতী বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাহিত্য আড্ডা
ঝিনাইগাতী বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাহিত্য আড্ডা

ঝিনাইগাতী বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাহিত্য আড্ডা

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ঐতিহাসিক কাটাখালি ব্রীজ সংলগ্ন ‘শহীদ নাজমুল’ চত্বরে মহারশি সাহিত্য পরিষদের আয়োজনে এ সংবর্ধনা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক তালাত মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে মহারশি সাহিত্য পরিষদ পক্ষ থেকে স্থানীয় দুই বীর মুক্তিযোদ্ধা মো. লাল মিয়া ও বীর মুক্তিযোদ্ধা এলাহি বক্সকে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়।
মহারশি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শামছুল হক শামীম এর সঞ্চালনায় সভাপতি জামাল শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও সাহিত্য আড্ডায় বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ও লেখক ড. আব্দুল আলীম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক কবি রফিক মজিদ, মহারশি সাহিত্য পরিষদের উপদেষ্টা আইয়ুব আকন্দ বিদ্যুত, বিশিষ্ট ছড়াকার মোস্তাফিজুল হক ও আশরাফ আলী চারু, সাবেক জেলা পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম, লেখক ও সাংবাদিক নমশের আলম।
পরে উপস্থিত অন্যান্য কবিদের মধ্যে কবিতা পাঠ করেন, মো. হানজালা, আতাউর রহমান বিন শহিদ, হামিদা ইয়াসমিন, শিখা গোস্বামী প্রমূখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 15 =