শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা
নকলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

নকলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

নকলা প্রতিনিধি :“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় (০৯-১৪) ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী দিদারুল আল-আমিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এইচ এম সরওয়ার্দী বাবু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা মেডিকেল অফিসার ডা. মো: রাশেদুজ্জামান রাতুল, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।
বক্তারা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন, স্বাভাবিক ও জরুরি প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী- নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করতে নিজ নিজ দায়িত্ব পালনে আহবান জানান।
সভায় পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, স্বাস্থ্য সহকারীসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =