শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ জামালপুর-৫ আসনে সদরের সন্তানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
জামালপুর-৫ আসনে সদরের সন্তানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

জামালপুর-৫ আসনে সদরের সন্তানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনের সদরের সন্তানকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলার সাধারণ ভোটাররা।
২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সর্বস্তরের জনগন দিগপাইত ইউনিয়নে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে বটতলা গিয়ে শেষ হয়। পরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম উজ্জ্বল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি মফিজুল ইসলাম লোমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মো. আল আমিন সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সদর আসনে এমপি প্রার্থী হওয়ার মতো আওয়ামী লীগে যোগ্য নেতার অভাব নেই। তার পরেও বহিরাগত এবং সাবেক আমলারা এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হচ্ছে। আওয়ামী লীগের ঘাটি হিসেবে চিহ্নিত সদর আসন হাতছাড়া করার ষড়যন্ত্রের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই আসনে বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =