শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
শেরপুরে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

শেরপুরে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : শেরপুরে পরিবার কল্যাণের সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বুধবার সকালে মা ও শিশু কল্যাণ কার্যালয়ের হলরুমে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপ-পরিচালক মোঃ রায়হানুল ইসলামের সভাপিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
এসময় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল ইসলাম, ডাঃ শারমিন রহমান অমি প্রমুখ। “নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই শ্লোগানে আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর এ সেবা সপ্তাহ পালন করা হবে। বাল্য বিবাহ রোধ কল্পে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব, প্রসব পরবর্তী সেবা নিয়ে সচেতন করা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =