শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৯ বছরের পলাতক আসামি গ্রেফতার
শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৯ বছরের পলাতক আসামি গ্রেফতার

শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৯ বছরের পলাতক আসামি গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধর্ষক মো. জাকির হোসেন (৩৫) কে ১৯ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। ২২ নভেম্বর বুধবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক জাকির হোসেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের মো. আবেদ আলীর ছেলে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
র‌্যাব জানায়, ২০০৪ সালের ২৬ নভেম্বর শেরপুরের ঝিনাইগাতীর নলকুড়া গ্রামের এক কন্যাশিশুকে (৬) জাকির হোসেন ভাঁটের ফুল দেখানোর কথা বলে বাড়ির পশ্চিম পাশে মহারশি নদীর ধারের একটি ঝোঁপের ভেতর নিয়ে যায়। পরে সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ওইসময় শিশুটির চিৎকার শুনে তার মা ও স্থানীয় লোকজন এগিয়ে গেলে ধর্ষক মো. জাকির হোসেন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শিশুটির বাবা বাদী হয়ে জাকিরের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা রুজু করেন।
ওই মামলায় জেলা ও দায়রা জজ ট্রাইবুনাল-২ ২০০৯ সালের ৮ অক্টোবর আসামি জাকির হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। জাকির হোসেন ঘটনার পর থেকেই পলাতক ছিল।
পরে র‌্যাব-১৪ জামালপুর তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জাকির হোসেনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান বলেন, গ্রেফতারকৃত জাকির হোসেনকে আদালতে সোপর্দের জন্য ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 19 =