শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি শেরপুরে সনাতন ধর্মালম্বীদের মাঝে খাদ্য বস্ত্র ও নগদ অর্থ বিতরণ
শেরপুরে সনাতন ধর্মালম্বীদের মাঝে খাদ্য বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

শেরপুরে সনাতন ধর্মালম্বীদের মাঝে খাদ্য বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

মেহেদী হাসান শামীম স্ট্যাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। করেছেন ২২ অক্টোবর বাংলাদেশ রোববার দুপুরে নালিতাবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে পুলিশের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য এ সব বিতরণ করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপির সহধর্মিনী মধুছন্দা ভট্টাচার্য, শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জামালপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রী পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক যোগেন চন্দ্র রায় প্রমুখ৷ পরে সনাতন ধর্মালম্বীর ৩০০ নারীর মাঝে কাপড়, ২০০ মানুষের মাঝে কম্বল, ১৫০ জনকে ৫০০ করে টাকা ও ২০০ টি ধর্মীয় বই বিতরণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 3 =