শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা বিএনপির মহা সমাবেশ সফল করার লক্ষে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিএনপির মহা সমাবেশ সফল করার লক্ষে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির মহা সমাবেশ সফল করার লক্ষে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: ঢাকায় আগামী ২৮ অক্টোবর বিএনপির মহা সমাবেশ সফল করার লক্ষে শেরপুরে জেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর রোববার বিকেলে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর মাধবপুরস্থ নিজ বাসায় আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহা সমাবেশকে সফল করার লক্ষে বিএনপি নেতাকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। ইমরান সালেহ প্রিন্স বক্তব্যে বলেছেন, বিএনপিকে শাপলা চত্বরের ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি গনতান্ত্রিক দল। আওয়ামীলীগ সরকার শাপলা চত্বরে যাদের হত্যা করেছিলেন, আজ এ কথা বলে ওই হত্যাকান্ডের কথা শিকার করে নিলেন তারা। তবে এ হত্যা কান্ডের বিচার এক দিন গনতান্ত্রিক শাসনামলে হবে।আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের বলেন, দেশে না কী অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। আমরা বলি অস্থিরতা তো ওবায়েদুল কাদের নিজেই সৃষ্টি করেছেন। মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সঞ্চালনায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি নেতা এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল চৌধুরী, মামুনুর রশিদ পলাশ, শফিকুল ইসলাম মাসুদসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিট বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =