ছয়দিন ব্যাপী স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিত করণ সভা হয়েছে। আজ মঙ্গলবার বেলা বারটার দিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, সভাটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুস সালাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডাক্তার হুমায়ুন কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফুলপুর, আব্দুল্লাহ আল বাকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফুলপুর, মতিউর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক, বওলা ইউনিয়ন, শিহাব উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক, বালিয়া, নিশিত চন্দ্র সরকার, এফপিআই, ফুলপুর ইউনিয়ন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, সাংবাদিক এ টি এম রবিউল করিম নাজমুল হাসান মুক্তা প্রমুখ।