শেরপুর প্রতিদিন ডট কম

Home রাজনীতি শেরপুর জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা
শেরপুর জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

শেরপুর জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা জাতীয় পার্টির ১২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের নতুন বাজারস্থ জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষনা করেন জাপা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. ইলিয়াস উদ্দিন। ২০ সেপ্টেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল প্রেরিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের সাক্ষর করেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। এসময় গত ১৩ জুন অনুষ্ঠিত সম্মেলনে ঘোষিত সভাপতি মো. ইলিয়াস উদ্দিন ও মো. মাহমুদুল হক মনিকে সাধারণ সম্পাদক এবং এসএম আশরাফকে সাংগঠনিক সম্পাদকসহ মোট ১২০ জন সদস্যের নাম পাঠ করে শোনান সহ সভাপতি এস এম হারুন জিলানী সরকার। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাপার সহ-সভাপতি মোকলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে গত ৩০ আগষ্ট কেন্দ্র থেকে সম্মেলনে ঘোষিত ৩ জনের নামের অনুমোদন দিয়ে এক চিঠিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে উল্লেখিত ৩ জনের সমন্বয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাতে নির্দেশ দেয়া হয়। সেইমতে গত ১৯ সেপ্টেম্বর পূর্নাঙ্গ কমিটি জমা দেয়া হলে ২০ সেপ্টেম্বর এ কমিটি অনুমোদন দেয়া হয়। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে সভাপতি ইলিয়াস উদ্দিন জানায়, তিনি ঢাকায় কাজের ব্যস্ততায় থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেনি। তবে এ বিষয়ে সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনির মুঠোফোনে জানায়, তাকে সংবাদ সম্মেলনের কথা জানানোই হয়নি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − one =