শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শেরপুরে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেরপুরে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: পৌর শহরের কালির বাজার বটতলায় ২২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় ‘শ্যামল বাংলা২৪ডটকম অফিসে’ জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ বছরে পর্দাপণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এখন টিভি’র শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্মার্ট পাকুড়িয়ার স্বপ্নদ্রষ্টা, জননেতা আলহাজ্ব হায়দার আলী।

এসময় অন্যান্যদের মাঝে শ্যামল বাংলা ২৪ ডট কমের সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি, শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মো.রফিকুল ইসলাম আধার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, যমুনা টিভি’র স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বল, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক, দৈনিক নওরোজ’র জেলা প্রতিনিধি  সুমন কুমার দে, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও প্রভাষক হাসান মাসুদ বাদল, করতোয়ার জেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি ও শ্যামলা বাংলা ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার মো. জুবায়ের, এসএ টিভি ও খোলা কাগজের জেলা প্রতিনিধি, প্রভাষক মো. মহিউদ্দিন সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, এ্যাডভোকেট মো.তাজুল ইসলাম, এ্যাডভোকেট  মানস চক্রবর্তী অংকন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রশিদ, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি মো. মারুফ ফকির, আজকের পত্রিকা ও নিউজ২৪ টিভি’র জেলা প্রতিনিধি মো. জুবাইদুল ইসলাম, বাংলা টিভি ও প্রতিদিনের বাংলাদেশে’র জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মুহাম্মদ আব হেলাল, গনজাগরণের স্টাফ মো. ইমতিয়াজ চৌধুরী শৈবাল, সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি জয়ন্ত দে, আমার বার্তা’র জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম, স্বাধীন মতে’র জেলা প্রতিনিধি হৃদয় হাসান, গণমুক্তি’র জেলা প্রতিনিধি আনোয়ার সরকার জালালসহ শেরপুরের বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

অতিথিগণরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক আজকের দর্পণের প্রতিষ্ঠাতা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী’র প্রচেষ্টা ও সাহসিকতা ,রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন। কেক কাটার আগে দৈনিক আজকের দর্পণ পরিবারসহ সারা দেশের সংবাদ কর্মীদের মঙ্গল কামনায়  দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, পাকুড়িয়া ইউনিয়ন ছাত্র লীগের  ৯নং ওয়াডের সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু রায়হান সিদ্দিকী।

আজকের দর্পণের শেরপুর প্রতিনিধি মো. নাজমুল হোসাইন ও নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি নেকরেক কেয়া আগত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দৈনিক আজকের দর্পণের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =