সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: শেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা প্রশাসক উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ তোফায়েল আহমেদ উপ-পরিচালক স্থানীয় সরকার শেরপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আর খায়রুম।
শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসের সন্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত গোলাম কিবরিয়া লিটন মেয়র শেরপুর পৌরসভা, মোঃ মুক্তাদিরুল আহাম্মেদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেরপুর,মোঃ মোস্তাফিজুর রহমান নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) শেরপুর, মোঃ ছামিউল হক নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর শেরপুর, ডাঃ মোঃ মোবারক হোসেন উপজেলা প,প,কর্মকর্তা শেরপুর, বীর মুক্তিযোদ্ধা,মোঃ নুরুল ইসলাম হিরু সাবেক কমান্ডার শেরপুর মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর, এডভোকেট রফিকুল ইসলাম আধার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল খাইরুম বলেন বলেন, গ্রামকে শহরে রুপান্তর করা হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করছেন। আর এজন্যই স্থানীয় সরকারকে শক্তিশালী করণের উদ্যোগ নিয়েছেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার তিন দিনের মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল এর মধ্য প্রথম হয় শেরপুর সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শেরপুর । পুরষ্কার গ্রহন করেন মোঃ জাহাঙ্গীর হোসাইন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শেরপুর । দ্বিতীয় স্থান অধিকার করেন শেরপুর ৬ নং পাকুরিয়া ইউনিয়ন পরিষদ , ও পুরুস্কার গ্রহন করেন আলহাজ্ব হায়দার আলী ।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারী কমকর্তা , কর্মচারী বিভিন্ন গনমাধ্যম কর্মী মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিচালক।