শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শ্রীবরদী শেরপুরে গ্রাম পুলিশের বিচারের দাবিতে মানববন্ধন
শেরপুরে গ্রাম পুলিশের বিচারের দাবিতে মানববন্ধন

শেরপুরে গ্রাম পুলিশের বিচারের দাবিতে মানববন্ধন

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার:  শেরপুরের শ্রীবরদীতে এক গ্রাম পুলিশের অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ রাস্তায় ওই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাম পুলিশ সাদা মিয়ার পরিবার একাধিক হত্যা মামলার সঙ্গে জড়িত। এব্যাপারে সেসহ তার পরিবারের নামে একাধিক মামলা চলমান আছে। এরপরেও প্রত্যন্ত এই গ্রামে সে প্রভাব বিস্তারের মাধ্যমে জুয়ার আসর বসায়।

এছাড়াও এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে উঠতি বয়সী তরুণীদের বিপথে নিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগে তার নির্দেশে এক নারীসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়। বর্তমানে সেই নারী স্বাভাবিক জীবনে চলতে পারছে না।

তার অপকর্মের বিচারের দাবিতে শ্রীবরদী থানা, উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর পুলিশ সুপার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিসহ বিভিন্ন দপ্তরে বিচার চেয়ে কোনো ফল না পেয়ে এ মানববন্ধন করে এলাকাবাসী।

তবে এব্যাপারে সাদা চৌকিদার নিজেকে নির্দোষ দাবি করছেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, সাদা চৌকিদার দাঙ্গাবাজ প্রকৃতির লোক। তার নামে একাধিক অভিযোগ রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 16 =