শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শ্রীবরদী শেরপুরে জমি নিয়ে বিরোধে মাদ্রাসায় তালা
শেরপুরে জমি নিয়ে বিরোধে মাদ্রাসায় তালা

শেরপুরে জমি নিয়ে বিরোধে মাদ্রাসায় তালা

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: জমি নিয়ে বিরোধে শেরপুরের শ্রীবরদীর ঘোনাপাড়া কাদিরপীর সুন্নাতিয়া দাখিল মাদ্রাসায় তালা লাগিয়ে শিক্ষকদের হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় এক পরিবারের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার (৩ আগস্ট) পর্যন্ত মাদ্রাসাটি বন্ধ রয়েছে। এতে মাদ্রাসাটির পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা।

এ ঘটনায় শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার জমি নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা চলছিল। এ ঘটনায় আদালতে মামলাও চলছে। অভিযোগের বিষয়ে রাব্বানী ও বাবু জানান, মাদ্রাসার জমিটি ঝামেলাপূর্ণ। আমরা শিক্ষিত পরিবারের সন্তান। শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগানোর অভিযোগটি মিথ্যা।


মাদ্রাসার সভাপতি নুরুল আমিন বলেন, জমিতে কোনো প্রকার ঝামেলা নেই। সকল বৈধ কাগজপত্র থাকার পরেও ম্যানেজিং কমিটিতে পদ না পেয়ে হিংসার বর্শবর্তী হয়ে মাদ্রাসায় তালা লাগিয়ে দিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে একটি কুচক্রি মহল।

মাদ্রাসার প্রধান শিক্ষক ছাবের আলী বলেন, মঙ্গলবার প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে ক্লাস চলছিল। হঠাৎ রাব্বানী, বাবু, সাদী ও জিহাদের সমন্বয়ে একটি দল আমাদের মাদ্রাসা থেকে বের হয়ে যেতে বলে। এর প্রতিবাদ করলে তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার ও গালিগালাজ করে। পরে মাদ্রাসার সব কক্ষে একটি করে তালা ঝুলিয়ে দেয় তারা।


এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, শিক্ষকদের অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + twelve =