মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরে জেলার প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯ জুলাই (বুধবার) সদর উপজেলার করইতলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল খালেক (২২) কে গাঁজাসহ আটক করা হয়। পরে আসামীকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। এরপর আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (‘ক’ সার্কেল) মোঃ আল মাসুদ বলেন, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।