শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু
শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

মুহাম্মদ আব্ু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় ফেলার উদ্দীন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুঁড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফেলার উদ্দীন পশ্চিম বাকাকুঁড়া গ্রামের মৃত নছিম উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক ফেলার উদ্দীন বাড়ির পাশেই তার নিজের ক্ষেতে আমন ধান রোপন করার জন্য সকালে বীজতলা থেকে চারা তুলছিলেন। পরে নাস্তা খাবার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওইসময় পেছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় মোটরসাইকেল চালক একই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (১৪) আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইগাতী থানার এস আই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × five =