মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: সন্ত্রাসী সংগঠন বিএনপি’র দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও চক্রান্তের বিরুদ্ধে, গণ-মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা হয়েছে। বিকেলে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শেরপুর বঙ্গবন্ধু স্কোয়ার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল,জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের ভিবিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।