শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি শেরপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ
শেরপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

শেরপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে উন্মুক্ত জলাশয় ও বিলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে ১৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। (১৬জুলাই) রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাছিমারা ধলী বিল এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১ হাজার ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর। এ সময় অভিযানের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জেলেরা। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − twelve =