শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ সাতক্ষীরায় ২ হাজার লিটার ভেজাল মধুসহ নারী আটক
সাতক্ষীরায় ২ হাজার লিটার ভেজাল মধুসহ নারী আটক

সাতক্ষীরায় ২ হাজার লিটার ভেজাল মধুসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধুসহ মরিয়ম বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে কালিগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে আশরাফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৬ ড্রাম ভেজাল মধুসহ মধু তৈরির কাজে ব্যবহৃত ৪ বস্তা চিনি, চিনির মিশ্রণ তৈরি করার কাজে ব্যবহৃত গ্যাসের চুলা ও ক্যামিক্যাল উদ্ধার করা হয়।

আটক মরিয়ম বেগম কৃষ্ণনগর ইউনিয়নের মো. কামাল হোসেনের স্ত্রী।dhakapostসংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. আমিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়েন মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভেতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। ভেজাল মধু তৈরির কাজে ব্যবহৃত চার বস্তা চিনি, চিনির মিশ্রণ তৈরি করার কাজে ব্যবহৃত গ্যাসের চুলা ও ক্যামিক্যাল উদ্ধার করা হয়। জব্দকৃত মধুর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ২৫ হাজার টাকা।

তিনি আরও বলেন, সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত চিনি দিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করে আসছে। অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক নারীকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার স্বামীকে আটকের চেষ্টা চলছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 14 =