শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় বুলবুল মহলানবীশের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
বুলবুল মহলানবীশের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

বুলবুল মহলানবীশের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

বিশিষ্ট সংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শুক্রবার (১৪ জুলাই) এক শোকবার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বুলবুল মহলানবীশ ছিলেন একাধারে নজরুল সংগীতশিল্পী, কবি, লেখক, নাট্য ও আবৃত্তিশিল্পী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার গান বীর মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করেছিল। তার মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। বুলবুল মহলানবীশ তার সৃজনকর্মের মাধ্যমে দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বুলবুল মহলানবীশ আজ (শুক্রবার) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =