সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: শেরপুরে মূল্য তালিকা না থাকায় কাঁচা মরিচের পাইকারি দোকানসহ তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৫ জুলায়) দুপুরে সদর উপজেলার চরিপক্ষীমারি ইউনিয়নের ব্রীজপাড় বাজারে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর শেরপুরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার জানায়, আজ কাঁচা মরিচের পাইকারি আড়তসহ সবজির দোকানসমূহে মনিটরিং করা হয়। এসময় মূল্যতালিকা না থাকায় তিন দোকানিকে ৬ (ছয়) হাজার টাকা জরিমানা করা হয়।
মো. আরিফুল ইসলাম বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পাইকারি পর্যায়ে যারা পণ্যের মূল্য বৃদ্ধি করে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কাঁচা মালের আড়ৎ পরিদর্শন করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে সতর্কতামূলক প্রচারণা চালান আরিফুল ইসলাম।