শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জাতীয় পার্টির নির্বাচনি প্রস্তুতি সভা
শেরপুরে জাতীয় পার্টির নির্বাচনি প্রস্তুতি সভা

শেরপুরে জাতীয় পার্টির নির্বাচনি প্রস্তুতি সভা

সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শেরপুর শহরের নতুন বাজারের জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আতর আলী ও হারুন জিলানী।

সভায় প্রধান অতিথি জানান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এককভাবে করার সিদ্ধান্ত নিয়ে এখন থেকেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই হিসেবে আমরা আগামী ১৬ জুলাই থেকে শেরপুর সদর উপজেলা নিয়ে গঠিত শেরপুর-১ (সদর) আসনের সব ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি পুনর্গঠনের কাজ শুরু করব।

সভায় সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন নেতারা উপস্থিত ছিলেন। তারা আগামী নির্বাচন এবং কমিটি পুনর্গঠনের বিষয়ে নানা পরামর্শ দেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =