শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শ্রীবরদী শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুল বাশরী (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফুল বাশরী উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সগুনা গ্রামের মৃত সিরাজুল হকের স্ত্রী।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফুল বাশরী বাড়িতে গরু লালন-পালন করতেন। বিকালে গোয়াল ঘর পরিস্কার করার জন্য পানি তোলার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে যান। এসময় অসাবধানতায় মোটরে হাত দিলে বিদ্যুতায়িত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − 2 =