শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ২০ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস
২০ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

২০ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।

শনিবার (১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বরা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে রাজধানীতে বৃষ্টিপাত হচ্ছে। আকাশে জমে আছে কালো মেঘ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − five =